বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুসিক নির্বাচন: পুলিশ আ’লীগ প্রার্থীর পক্ষে কাজ করছে : বিএনপি

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে পুলিশ প্রশাসন সরকারদলীয় মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার দুপুরে নগরীর ধর্মসাগরপাড়ে বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুসিক নির্বাচনে দলটি মনোনিত প্রার্থীর প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান।

তিনি বলেন, নির্বাচনে মাঠে প্রভাব বিস্তারের লক্ষ্যে সরকারদলীয়রা পুলিশকে ব্যবহার করছে। বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে মাঠে কাজ করা নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাদা পোশাকে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। অনেকের নামে মামলা না থাকলেও পুরাতন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

নজরুল ইসলাম বলেন, সরকারদলীয় প্রার্থী ও তাদের নেতারা নিয়মিত আচরণবিধি লংঘন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। ভোটের দিন ভোটাররা যেন কেন্দ্রে নির্বিঘ্নে গিয়ে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে মতামত দিতে পারেন এজন্য রিটার্নিং অফিসার এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান বিএনপির এই নেতা।

তিনি ভোট চুরি ও জালভোট প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরপেক্ষ ভোটের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ ইয়াছিন, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সামছুদ্দিন দিদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু