,

জঙ্গিবাদকে বায়োস্কোপের মতো সামনে আনা হয় : রিজভী

news-image

জঙ্গিবাদকে বায়োস্কোপের মতো সামনে আনা হয় : রিজভী
নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো যখন সামনে আসে, তখন জঙ্গিবাদের মতো ভয়ংকর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়।’

আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই অভিযোগ করেন।
রিজভীর অভিযোগ, ‘জঙ্গিবাদ ইস্যুকে জনগণের কাছে অন্ধকারে রেখেছে সরকার। ফলে এ নিয়ে জনগণের মধ্যে সর্বদা আতঙ্ক বিরাজ করছে। আজ এক জায়গায় এক ঘটনা ঘটছে তো কাল আবার আরেক জায়গায় আরেক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু সরকার সর্বদা জঙ্গিবাদ ইস্যুকে জিইয়ে রেখে নিজেরাই রাজনৈতিক মুনাফা তোলার চেষ্টা করছে। যখনই কোনো জঙ্গিবাদী ঘটনা ঘটে, তখনই প্রধানমন্ত্রী বলে থাকেন, জঙ্গিবাদকে নির্মূল করা হবে। কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করছে, নির্মূল হওয়া তো দুরে থাক, বরং ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো যখন সামনে আসে, তখন জঙ্গিবাদের মতো ভয়ংকর ইস্যুগুলোকে বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়।’

জঙ্গিবাদ নির্মূল করতে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান রিজভী।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের বিষয়ে রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চারটি প্রতিরক্ষা সমঝোতা স্মারকসহ ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত হয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। সমঝোতা স্মারকে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, এই শিল্পের বিকাশে যৌথ উদ্যোগ, প্রতিরক্ষা প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, গবেষণা ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে একে অন্যকে সহযোগিতার কথা বলা আছে। সত্যিকার অর্থে এসব সমঝোতা স্মারকের পেছনে ভয়ংকর উদ্দেশ্য লুকিয়ে আছে। যা সরকার জনগণের সামনে প্রকাশ করছে না। ভারতের সঙ্গে প্রতিরক্ষা বা সমঝোতা স্মারক যা–ই স্বাক্ষর হোক না কেন, তা বাংলাদেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। বরং তা হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। দেশের নিরাপত্তা গুম করে দেওয়া হবে ভারতের কাছে।

সিঙ্গাপুরে মির্জা ফখরুল: চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, গতকাল রোববার রাত ১২টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। ৩১ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে