,

মেয়ের সাথে নাচলেন সুস্মিতা সেন! ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : বুদ্ধি আর সৌন্দর্য তাঁর কাছে হাত ধরাধরি করেই চলে৷ যতটা স্বাধীনচেতা, ততটাই স্বনির্ভর৷ বলিপাড়ায় সুস্মিতা সেন মানেই তাই এক স্বতন্ত্র পরিচিতি। ঠিক নায়িকার চেনা খোপে, বা সফল মডেল-অভিনেত্রীর তকমায় তাঁকে আটকে রাখা যায় না। বরাবরই হটকে কাজে নিজের স্বতন্ত্রতা প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি মেয়ের সঙ্গে নাচে মেতে উঠলেন তিনি। আর সেই ভিডিওয় মজল নেটদুনিয়া৷

এক প্রজন্মের কাছে স্বপ্নসুন্দরী ছিলেন সুস্মিতা। নায়িকার সাফল্যের নিরিখে অনেকেই হয়তো তাঁকে ছাপিয়ে গিয়েছেন। কিন্তু ব্যক্তিত্বের স্বাতন্ত্রে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তিনি। আর তাই প্রজন্ম পেরিয়েও অনেকের কাছে তিনি রোল মডেল। নিজের জীবন নিয়ে কোনদিনই রাখঢাক করেননি। এখনও করেন না। আর তাই এ বয়সেও ছোট্ট মেয়ের সঙ্গে অনায়াসে নেচে উঠতে পারেন। আর সে নাচের ভিডিও পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি মেয়েকে সঙ্গে নিয়ে ট্যুরে বেরিয়েছেন সুস্মিতা৷ আর সেখানেই এমন বিন্দাস মুডে পাওয়া গেল অভিনেত্রীকে৷ এরকম জীবন যে তিনি পছন্দ করেন তা কোনওদিনই গোপন করেননি সুস্মিতা৷ সম্প্রতি তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন এখনও তিনি সিঙ্গল? তাঁর সাফ জবাব ছিল, সিঙ্গলস আর ডাবলস হোক, সকলে তো জিততেই আসে৷ আগুন নিয়ে খেলতে চায় এরকম কাউকে নাকি তিনি জীবনে পাননি৷ অবশ্য পরে সিরিয়াস হয়ে জানিয়ে দিয়েছিলেন, তিনি তাঁর নিজের চয়েসে খুশি৷ তিনি যে সত্যিই তাঁর জীবন নিয়ে খুশি, এ ভিডিওই যেন তার প্রমাণ দিচ্ছে।

https://youtu.be/EupT-3b0uEw?t=22

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের