,

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ৪০ পুলিশ কর্মকর্তার শিরশ্ছেদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোতে বেসামরিক বাহিনীর যোদ্ধারা পুলিশের একটি বহরে হামলা চালিয়ে অন্তত ৪০ পুলিশ অফিসারকে শিরশ্ছেদ করে হত্যা করেছে। কঙ্গোর মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবরটি জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

বিবিসির প্রকাশিত খবরে বলা হয়েছে কামউইনা সাপু নামের যোদ্ধারা পুলিশ বহরটির ওপর হামলা চালায়। সাপু গোষ্ঠীর ভাষায় কথা বলতে পারা ছয় পুলিশ কর্মকর্তাকে না মেরে ছেড়ে দেয়। কিন্তু বাকি সবাইকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। এমনটাই জানিয়েছে কাসাই সভাপতি ফ্রাসোয়া কালাম্বা।

গত অগাস্টে নিরাপত্তা বাহিনী কামউইনা সাপু গোষ্ঠীর নেতাকে হত্যা করার পর থেকে কাসাইয়ের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। শুক্রবার শিকাপা ও কানানাগা এলাকার মধ্যবর্তী স্থানে টহল দেওয়ার সময় পুলিশ বহরটির ওপর হামলা চালানো হয়।

প্রাদেশিক গভর্নর অ্যালেক্সি এনকান্দে মাইওপোম্পা জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে। জাতিসংঘ বলেছে, কামউইনা সাপু গোষ্ঠীর নেতা জ্যা পিয়েরে পান্ডিকে হত্যা করার পর সৃষ্ট অস্থিরতায় কাসাই অঞ্চলে এ পর্যন্ত ৪০০ জন নিহত ও দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

২০১৬ সালের জুনে কামউইনা সাপু গোষ্ঠী তাদের নেতাকে স্থানীয় প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করে ওই অঞ্চল থেকে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে সরিয়ে নেওয়ার দাবি তোলে। এর দুই মাস পর তাদের নেতা পান্ডিকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, ডিআর কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। পূর্বে এটি জায়ার নামে পরিচিত ছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের