,

শাহরুখ, গৌরী-জুহিকে আইনি নোটিশ

news-image

বিনোদন ডেস্ক : আইপিএল লেনদেনে বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতীয় আইনি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি।

নোটিশ পেয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান, কেকেআরের আরেক মালিক জুহি চাওলাসহ অন্য কর্তারাও। ইডি জানিয়েছে, শাহরুখদের সংস্থা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড-কেও (কেআরএসপিএল) নোটিশ দিয়েছে তারা।

এই সংস্থার ডিরেক্টর গৌরী। তাদের অধীনে কেকেআর। অভিযোগ, বছর আট-নয় আগে কেআরএসপিএল-এর ৯০ লক্ষ শেয়ার ১০ রুপি দরে মরিশাসের সংস্থা দ্য সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট লিমি়টেডকে বেচে দেওয়া হয়েছিল।

অথচ সেই সময়ে প্রত্যেক শেয়ারের দর যাচ্ছিল ৮৬ থেকে ৯৯ রুপি। ইডি’র দাবি, এই ‘ক্ষতি’র জেরে সরকার ৭৩ কোটি ৬০ লাখ রুপি মূল্যের বিদেশি মুদ্রা কম পেয়েছিল।

এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্ত করে দেখা হয়, ইচ্ছাকৃত ভাবে শেয়ারের দাম কম দেখিয়ে অন্যত্র টাকা সরানো হয়েছে কি না। ২০০৮-০৯ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে অনুসন্ধান শুরু করে ইডি। শাহরুখের বক্তব্য নেয়া হয়েছে কয়েকবার। নোটিশে ১৫ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। খবর দ্য হিন্দু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের