,

আফ্রিদির রেকর্ড ভাঙলেন তামিম

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালের ২১ জুন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে নিয়ে এশিয়া কাপ টুর্নামেন্ট। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।

আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৩৮৫ রান সংগ্রহ করে। পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি একাই বাংলাদেশের বোলারদের হতাশায় ডোবান। ৬০ বলে ১৭ চার ও ৪ ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন ‘বুমবুম’ আফ্রিদি।

দীর্ঘ সাত বছর ধরে আফ্রিদির বিধ্বংসী ইনিংসটি ছিল ওয়ানডেতে ডাম্বুলার এ মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আজ তামিম ইকবাল ২৪৬৯ দিন পর আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন।

লাহিরু কুমারার বলে লং অনে গুনাথিলাকার হাতে ক্যাচ দেওয়ার আগে তামিম ইকবাল করেছেন ১২৭। ১৪২ বলে ১৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের অষ্টম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়।

তামিমের এই ইনিংসের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান তুলেছে বাংলাদেশ। আজ ডাম্বুলায় ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩২৪। এর আগে ২০০৬ সালের ৭ অক্টোবর মোহালিতে ৯ উইকেটে ২৬৫ রান করেছিল বাংলাদেশ।

আজ বাংলাদেশের ৩২৪ রান এ মাঠে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। সর্বোচ্চ পাকিস্তানের ওই ৩৮৫। তৃতীয় সর্বোচ্চতেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তবে ২০১০ সালে সে ম্যাচে বাংলাদেশ ছিল প্রতিপক্ষ দলে, স্বাগতিক শ্রীলঙ্কা করেছিল ৪ উইকেটে ৩১২।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের