,

১০ হাজার রানের চূড়ায় তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ব্যাটিংয়ের অনেকগুলো রেকর্ডই তার দখলে বা তিনি প্রথমে করেছেন। এবার নিজের সাফ্যলের মুকুটে আরও একটি পালক যোগ করে নিল দেশসেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে সুরঙ্গা লাকমালের প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তামিম।

শততম টেস্টের আগে ৪৮ টেস্টে তামিমের ঝুলিতে ছিলো ৩৫৪৬ রান। আর সব ফরম্যাট মিলিয়ে মোট রান ছিলো ৯৮৬৮। কলম্বো টেস্টে ১০ হাজার রান পূরণ হতে তার দরকার ছিলো ১৩২ রানের। কিন্তু শততম টেস্টের দুই ইনিংস মিলিয়ে তামিম করেন ৪৯ ও ৮২ রান। তাতে ৯৯৯৯ রানে থামতে হয় তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ এই রান সংগ্রাহককে।

এখন পর্যন্ত ৪৯ টি টেস্ট ম্যাচে ৯৪ ইনিংসে ব্যাট করে ৩৯.৫৩ গড়ে বাঁ-হাতি এই ওপেনার রান করেছেন ৩৬৭৭। সর্বোচ্চ ২০৬ রান। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা আটটি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২২টি।১৬২ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ৩২.৪০ গড়ে ৫১২০ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রান। ওয়ানডে ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা সাতটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৩৪টি। এছাড়া ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে ২৪.০৪ গড়ে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে করেছেন ১২০২ রান। ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত রান সংগ্রাহকের তালিকায় ক্রিকেটের তিন ফরম্যাটেই তামিমের পেছনে রয়েছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডারের সংগ্রহ ৯২৮৮ রান। ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে বাঁ-হাতি এই অলরাউন্ডারের এখনও প্রয়োজন ৭১২ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে