বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পছন্দের সিট না পেয়ে শিবসেনা এমপি জুতাপেটা করলেন প্লেনের ক্রুকে!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। সম্প্রতি প্লেনের বিজনেস ক্লাসে সফর করতে পারেননি এই দলের এক এমপি। সেই নিয়ে বিবাদ শুরু করেন উড়োজাহাজের এক ক্রুর সেঙ্গ। পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি যখন দিল্লি পৌঁছে তখন ওই ক্রুকে জুতোপেটা শুরু করেন। গুণে গুণে ২৫ বার চপ্পল দিয়ে মারলেন ক্রুদ্ধ জেদি সাংসদ।
রবীন্দ্র গায়কোয়াড় নামে ওই শিবসেনা সাংসদ ঘটনা সম্পর্কে বেশ বুক চিতিয়েই বলেন, ‘‘অপমান করছিল, চপ্পল দিয়ে ২৫ বার মেরেছি। ’’

সাংসদের এই আচরণে স্তম্ভিত রাজনৈতিক মহল। বিজেপি, এনসিপি-সহ বিভিন্ন দল নিন্দায় সরব হয়েছে। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রীওেএমপির হাতে এয়ার ইন্ডিয়া কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার আনন্দবাজার.কম জানায়, মহারাষ্ট্রের ওসমানাবাদের সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় বৃহস্পতিবার দিল্লি যাচ্ছিলেন। পুণে থেকে দিল্লি যাওয়ার বিমান ধরেন তিনি। তার কাছে বিজনেস ক্লাসে সফর করার কুপন ছিল। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়ে দেয়, যে ফ্লাইটে তিনি যেতে চান, তাতে বিজনেস ক্লাস নেই, পুরোটাই ইকনমি ক্লাস। সাংসদ তা জেনেও নাকি ওই বিমানেই দিল্লি যান। কিন্তু উড়ান গন্তব্যে পৌঁছনোর পর তিনি বিমান থেকে নামতে অস্বীকার করেন বলে অভিযোগ।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সূত্রের খবর, পরবর্তী উড়ানের (ফ্লাইট) জন্য প্লেনটিকে খালি করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। এয়ার ইন্ডিয়াকর্মীরা বারবার সাংসদকে নামতে বললেও তিনি কথায় কান দেননি, গ্যাঁট হয়ে বসে ছিলেন বিমানের মধ্যে। এক গ্রাউন্ড স্টাফের সঙ্গে তার উত্তপ্ত কথোপকথন শুরু হয়। এরপর আচমকাই চপ্পল দিয়ে তাকে মারতে শুরু করেন হতভম্ব স্টাফকে।

রবীন্দ্র গায়কোয়াড়ের ঘনিষ্ঠ মহল অবশ্য দাবি করছে, এয়ার ইন্ডিয়ার প্লেনে বিজনেস ক্লাসে জায়গা না পাওয়ার ঘটনা এই প্রথম ঘটল না। রবীন্দ্র গায়কোয়াড়কে বারবারই নাকি এই অভিজ্ঞতার মুখে পড়তে হচ্ছে এবং তা নিয়েই সাংসদ বিরক্ত ছিলেন। এজন্যই বিমানটি দিল্লি পৌঁছনোর পর তিনি ইচ্ছা করেই বিমান থেকে নামছিলেন না বলে খবর। যে গ্রাউন্ড স্টাফকে তিনি মেরেছেন, তিনি সাংসদের সঙ্গে অপমানজনক ব্যবহার করছিলেন বলে শিবসেনার দাবি। গায়কোয়াড়ের নিজের দাবিও এয়ার ইন্ডিয়ার ওই কর্মী তাকে বিমান থেকে বার করে দেওয়ার চেষ্টা করছিলেন। তা নিয়েই বচসা শুরু হয়। গায়কোয়া়ড়ের কথায়, ‘‘আমি বলি, আমি একজন সাংসদ, গলা চড়িয়ে কথা বলবেন না। তিনি বলেন, কীসের সাংসদ? আমি মোদির সঙ্গে কথা বলে নেব। তখন আমি মেরেছি। অপমান আমি সহ্য করব না। আমি শিবসেনার সাংসদ, বিজেপির নই। ’’

জি নিউজ.ইন্ডিয়া জানায়, পিটুনি খাওয়া এয়ার ইন্ডিয়ার কর্মীর নাম সুকুমার, বয়স ৬০ বছর প্রায়। শিবসেনা সাংসদ গায়কোয়াড় সুকুমারকে মারধরের একপর্যায়ে ছিনিয়ে নেন তার চশমা। ছিঁড়ে দেন জামাও। সাংসদের মেজাজ বলে কথা। দাদাগিরি না দেখিয়ে থাকা যায়! ৬০ বছর বয়সী এয়ার ইন্ডিয়া কর্মী সুকুমার মেঝেয় পড়ে গেলে তাঁকে ওই অবস্থায় ২৫ ঘা জুতোপেটা করেন গায়কোয়াড়।

বিভিন্ন রাজনৈতিক দল রবীন্দ্র গায়কোয়াড়ের আচরণের নিন্দা করলেও তার নিজের দল শিবসেনা তার পাশেই দাঁড়িয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে গায়কোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে এয়ার ইন্ডিয়া সূত্রের খবর। শিবসেনা সাংসদের পাল্টা হুমকি, তিনি স্পিকারের কাছে অভিযোগ জানাবেন। প্রসঙ্গত, ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি রাজনৈতিকভাবে শিবসেনার ওপর অনেক ক্ষেত্রেই নির্ভরশীল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ