,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ বাংলাদেশির

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসীর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে জিজান থেকে রিয়াদে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন ১ জন।
নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর এলাকার মোসলেম মোল্লা, জয়পাড়া এলাকার সেলিম এবং মানিকগঞ্জের রশিদ। আহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুন।

জানা গেছে, জিজানে কাজ সেরে রিয়াদে বাসায় ফেরার পথে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতরা সবাই রিয়াদে বসবাস করতেন। একটি কোম্পানীতে কাজের কন্টাক্ট করতে জিজান গিয়েছিলেন বলে জানিয়েছেন নিহত মোসলেম মোল্লার প্রতিবেশি আরিফ মৃধা।

তিনি জানান, একটি প্রাইভেটকারযোগে চারজন রিয়াদ ফিরছিলেন। ওয়াদি আল দুরুস এলাকায় আসলে চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের