,

ওয়ানডে মিশনে আজ বিকালে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে টাইলগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শনিবার মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৩টায় রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।শ্রীলংকায় বাংলাদেশের শতভাগ হারের নজির আছে যে কয়টি মাঠে তার একটি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। সেই মাঠে এবার জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।

২০১৩ সালের সফরে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে জেতার পর দ্বীপদেশটির কাছে টানা পাঁচ ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ২০১০ সালে ডাম্বুলায় এশিয়া কাপের তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার সাকিব আল হাসানের দল ভারত, পাকিস্তান ও শ্রীলংকার কাছে হেরেছিল তিনটি ম্যাচেই। সাকিব ছাড়াও সেই টুর্নামেন্টে খেলা ইমরুল কায়েস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাশরাফি মুর্তজা আছেন এবারের দলে।

অতিথিরা এবার ভুলতে চায় ব্যর্থতার সেই স্মৃতি। ডাম্বুলাতেই মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচেই প্রথমবারের মতো লংকানদের কোনো সিরিজ নিশ্চিত করার লক্ষ্য তাদের। মাশরাফিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেটা অসম্ভবও না।

এদিকে শ্রীলংকার বিপক্ষে বরাবরই ব্যাট হাতে ভালো খেলা মোহাম্মদ আশরাফুল এবারের দলে নেই। তবে এই আশরাফুলকে মিস করবে টাইগার ভক্তরা। কেননা শ্রীলংকার বিপক্ষে সবচেয়ে বেশি রান এসেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের হাত ধরে।

আশরাফুল না থাকায় এবার ওয়ানডে সিরিজে নজড় থাকবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ওপর। কেননা আশরাফুলের পর শ্রীলংকার বিপক্ষে তামিম ও সাকিব এই দুজনের রান সবচেয়ে বেশি।

এদিকে, ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরে এই মুহূর্তে আতংকের নাম পেসার মোস্তাফিজুর রহমান। অভিষেকের পর থেকেই আলো কাড়েন মোস্তাফিজ। এই সিরিজেও তার ওপর নজর থাকবে। তাছাড়া প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতও রয়েছেন এই তালিকায়।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের