,

এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয় : আইজি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ জঙ্গিদের হান্টিং বা শিকার করছে। এ দেশ জঙ্গিদের জন্য নিরাপদ নয়। শুক্রবার সকালে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিলেটে জঙ্গি আস্তানার খবর আগে থেকে পুলিশের জানা ছিল দাবি করে শহিদুল হক বলেন, তাদের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দেশের জনগণ জঙ্গি পছন্দ করে না। জনগণকে সাথে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে এক হয়ে কাজ করছে।

আইজি বলেন, ‘পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করছে। সেখানে তাদের আস্তানা পাওয়া যাচ্ছে-সেখানেই তাদের ঘেরাও করা হচ্ছে। প্রথমে তাদের আহ্বান জানানো হয় আত্মসমপর্ণনের জন্য। এজন্য তাদের সময়ও দেয়া হয়। যদি তারা আত্মসমর্পণ না করে, যখন আমাদের ওপর হামলা করে। তখন আমরা পাল্টা হামলা করি।’

এ সময় ডিআইজি এস এম মনির উজ জামান ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের