বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কা, তবে জিতবে বাংলাদেশই : শাহরিয়ার নাফীস

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে ইতোমধ্যে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের সামনে এবার ওয়ানডে সিরিজ। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৮ মার্চ ও ১ এপ্রিল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৮টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ চারটিতে জিতেছে ও ৩৩টিতে হেরেছে। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপে সর্বশেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচটিতে ৯২ রানে জিতেছিল শ্রীলঙ্কা।

যাহোক, শ্রীলঙ্কা ক্রিকেট ইতিহাসে এবারের দলটিকে বলা হচ্ছে সবচেয়ে দুর্বল দল! সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের অবসরের পর তেমন কোনো বড় তারকা নেই দলটিতে। এমনকি নেই নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজও। তারপরও লঙ্কান দলটি বাংলাদেশকে ভোগাবে বলে মনে করছেন শাহরিয়ার নাফীস। তবে শেষ পর্যন্ত ফলটা বাংলাদেশের পক্ষেই যাবে বলে ধারণা এ ব্যাটসম্যানের।

বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে নাফীস বলেন, ‘আন্তর্জাতিক সিরিজ কখনোই সহজ হয় না। যেহেতু বাংলাদেশ দুর্দান্তভাবে টেস্ট জিতেছে। শ্রীলঙ্কা চাইবে নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজগুলো না হারতে। তারা ছেড়ে কথা বলবে না, তবে আমি বিশ্বাস করি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো কিছু নিয়ে আসবে।’

গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। টেস্ট সিরিজে প্রথম ম্যাচের হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট জিতে নেয় বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচের লড়াই দেখে নাফীস মনে করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে।

‘আমি মনে করি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ হবে। প্রস্তুতি ম্যাচেই কিন্তু বুঝতে পেরেছি কতটা লড়াই হবে। বাংলাদেশ যে ফর্মে আছে এবং যে কৌশল নিয়ে খেলছে তাতে আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ ওয়ানডে সিরিজও জিতবে।’

আগামী শনিবার ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচের আগে টাইগারদের শুভকামনা জানাতে ভুল করেননি নাফীস, ‘বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ শুভকামনা রইল আমার।’

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু