,

মাশরাফিদের নিয়ে যা বললেন ব্রায়ান লারা

news-image

 

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে রেকর্ডের বরপুত্র কাকে বলা হয়? এই প্রশ্নের জবাবে নিঃসন্দেহে বলবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারার কথা। তবে এক্ষেত্রে ভারতের শচীন টেন্ডুলকার ও ক্যারিবিয়ান লারার মধ্যে কে সেরা এই নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
অনেক ক্রিকেট ভক্ত এক্ষেত্রে ভারতীয় ব্যাটিং স্তম্ভকে এগিয়ে রাখলেও বেশির ভাগ ক্রিকেট বোদ্ধার মতে দ্রুত রান তোলায় সবচাইতে সেরা ব্রায়ান লারা। অবশ্য লারাকে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি দেয়ার পেছনে ভুরি ভুরি কারণ আছে। রানের ফুলঝুরি ছোটানোর ক্ষেত্রে লারার জুরি খুব কমই আছে ক্রিকেট বিশ্বে।
এর একটি ছোট্ট উদাহরণ হলো ১৯৯৪ সালের কাউন্টি ক্রিকেটে লারার একদিনে ৩০০ রানের অবিশ্বাস্য ইনিংসটি। আজ থেকে ১৭ বছর আগে কাউন্টি ক্রিকেটে ৫০১ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন লারা।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে কোন ব্যাটসম্যানের পাঁচ শতাধিক রানের এটাই প্রথম রেকর্ড। আর দুর্দান্ত এই ইনিংসটি খেলার পথে মাত্র ১৯তম ক্রিকেটার হিসেবে একদিনে তিন শতাধিক রানের রেকর্ডটিও নিজের দখলে নেন ক্যারিবিয়ান এই কিংবদন্তী।
আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে লারার অপরাজিত ৪০০ রানের বিশ্বরেকর্ডটি তো আজও কেউ ভাঙ্গতে পারেনি। ২০০৪ সালের ১২ এপ্রিল প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮২ বলে ৪০০ রানের ইনিংসটি খেলেন ব্রায়ান চার্লস লারা। আর তাঁর এই মহাকাব্যিক ইনিংসে ৭৫১ রানের পাহাড় তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।
রেকর্ডের বরপুত্র সেই লারা যখন কোনো দেশকে নিয়ে প্রশংসা বাণী শোনান, তখন সেটি প্রকৃতপক্ষেই অনেক বড় কিছু বলে বিবেচিত হয়। আর দেশটি যখন হয় বাংলাদেশ তখন তা অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।
বৃহস্পতিবার গণমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথনের এক পর্যায়ে ক্যারিবিয়ান কিংবদন্তী বাংলাদেশকে একটি পরিণত দল হিসেবে আখ্যা দিয়েছেন। লারা বলেন, ‘বাংলাদেশ দল এখন অনেক পরিণত।’
গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্মেন্স করে আসছে টাইগাররা। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে বর্তমানে তারা যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে। সুতরাং টাইগারদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন লারা নিজেও। তিনি বলেন, ‘গেল কয়েক বছর ধরে দারুন পারফর্ম করছেন বাংলাদেশ। আমি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা