,

লন্ডনের মেয়রকে ট্রাম্পপুত্রের তিরস্কার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে বুধবারের সন্ত্রাসী হামলায় আক্রমণকারীসহ পাঁচজন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় শহরটির মেয়র সাদিক খানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প।
নিজের টুইটারে সাদিক খানকে ব্যঙ্গ করে জুনিয়র ট্রাম্প লেখেন, ‘তুমি আমার সঙ্গে মশকরা করছ?’ এর পর সাদিক খানের বক্তব্যের একটি অংশ তুলে ধরে জুনিয়র ট্রাম্প লেখেন, ‘একটি বড় শহরে সন্ত্রাসী হামলা বসবাসেরই অংশ : সাদিক খান। ‘
এর আগে ২০১৬ সালে প্রকাশিত এক নিবন্ধে সাদিক খান নিউইয়র্কের পার্শ্ববর্তী চেলসিয়া বোমা হামলার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত থাকা, একটি বড় শহরে জীবনযাত্রার স্বাভাবিক অংশের মতোই। এক্ষেত্রে লন্ডনের প্রত্যাশা সংগতিপূর্ণভাবেই সতর্কতা অবলম্বন করা। ’
তবে লন্ডনে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। এসময় ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ট্রাম্প এ ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছেন। সিএনএন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের