,

পাকিস্তানে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ পিসিবির

news-image

 

স্পোর্টস ডেস্ক : লাহোরে সুষ্ঠভাবে পাকিস্তান সুপার লিগের ফাইনাল শেষ হওয়ার পরই গুঞ্জন উঠেছিল বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে পিসিবি। এবার সেটা সত্যি হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তানে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনই খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের জনপ্রিয় ডন পত্রিকায়।

জুলাই-আগস্টে বাংলাদেশ সফরের কথা রয়েছে পাকিস্তানের। তার আগে আসন্ন মে মাসে বাংলাদেশ দলকে পাকিস্তানে চায় পিসিবি। তারা বিশ্বাস করে বাংলাদেশ যদি পাকিস্তান সফরে যায় তাহলে সেটা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ক্ষেত্রে বড় একটি দৃষ্টান্ত হবে।

শুধু বাংলাদেশ নয়, সাম্প্রতিক সময়ে পাকিস্তান বেশ কিছু দলকে সেখানে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। তার মধ্যে রয়েছে জিম্বাবুয়ে, কেনিয়া, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পাকিস্তানের বিভিন্ন স্থানে বোমা হামলা হওয়ার কারণে কোনো দলই শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে যায়নি।

এখন দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রস্তাবে কিভাবে সাড়া দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা