,

সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হলো বাংলাদেশ

ভারত সরকারের নেওয়া পদক্ষেপ সাউথ এশিয়া স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

‘অরবিট ফ্রিকুয়েন্সি কো-অর্ডিনেশন অফ প্রোপোজড এট ৪৮0ই’ নামের এ চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

ভারতীয় হাইকমিশন জানায়, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে সেবা দানের জন্য আইএসআরও-এর জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (জিএসএলভি এমকে-২) ব্যবহার করে ১২-কু ব্যান্ড ট্রান্সপন্ডার্সের (প্রতিটি ৩৬ মেগাহার্জ) সঙ্গে দুই টন শ্রেণির যোগাযোগ স্যাটেলাইট চালু করবে।

স্যাটেলাইট সিস্টেমের আওতায় প্রস্তাবিত আবেদনের মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন, টেলি-মেডিসিন ও ইন্টার-গভর্নমেন্ট নেটওয়ার্কস, দুর্যোগ অবস্থায় জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট এবং ডিটিএইচ টেলিভিশন সার্ভিস।

প্রত্যেক অংশগ্রহণকারী দেশ তাদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ৩৬ থেকে ৫৪ মেগাহার্জ ক্ষমতা সম্পন্ন একটি সার্বক্ষণিক সেবা দানকারী ট্রান্সপোন্ডারের সুবিধা পাবে। প্রত্যেক দেশই বিষয়বস্তু সংযোজন ও এর ব্যবহারের জন্য দায়ী থাকবে।

২০১৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্ক সামিট চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রতিবেশীদের জন্য ভারতের উপহার’ হিসেবে স্যাটেলাইটটি উৎক্ষেপণের ঘোষণা দেন।

এ স্যাটেলাইটটি দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়ন এবং অঞ্চলটির উন্নয়নের জন্য অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ে ভারতের প্রতিজ্ঞার প্রতিফলন। পাকিস্তান ছাড়া সকল দক্ষিণ এশীয় দেশগুলো এই অনন্য পরিকল্পনার অংশ। এই স্যাটেলাইট অংশগ্রহণকারী দেশগুলোর জনগণের সুবিধার জন্য একটি সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অঞ্চলটিকে এক সূত্রে গেঁথে দেবে বলে আশা করছে ভারত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা