,

রেমিট্যান্স সেবা নিয়ে পেপ্যালের সাথে চুক্তি করবে সোনালী ব্যাংক (ভিডিও)

news-image

অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন ব্যবস্থা পেপ্যালের সাথে রেমিট্যান্স সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রমালিকানাধিন ব্যাংক সোনালী ব্যাংক। মূল চুক্তি সই হলে আগামী জুন-জুলাই নাগাদ এই সেবা চালু সম্ভব বলে জানিয়েছে ব্যাংকটি ব্যবস্থাপনা পরিচালক।
এক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় লেনদেন প্রক্রিয়া কিছুটা সহজ করার দাবি জানিয়েছেন ই-কমার্স ব্যবসায়ীরা। বিশ্বজুড়ে অনলাইন আর্থিক লেনদেনের বিশ্বস্ত ও জনপ্রিয় মাধ্যম পেপ্যাল। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরুর পর এ যাবত বিশ্বের ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি।
২০১৬ সাল পর্যন্ত এ মাধ্যমে ২০ কোটিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক লেনদেন সম্পন্ন করেছে। এই ব্যবস্থায় গ্রাহকরা একশরও বেশি ধরনের মুদ্রায় অর্থ পেয়েছেন। উত্তোলন করেছেন ৫৬ ধরনের মুদ্রায়। আর ২৫ ধরনের মুদ্রায় রেখেছেন জমা।
তথ্যপ্রযুক্তি খাতে দেশে ফ্রিল্যান্সার রয়েছেন প্রায় সাড়ে ৫ লাখ। আর ই-কমার্স সাইট আছে, প্রায় সাতশোর মতো। এতোদিন বিদেশ থেকে অনলাইকে কাজ পেলেও অর্থ লেনদেনে পড়তে হতো নানা বিড়ম্বনায়। তাই তাদের দীর্ঘ দিনের দাবি ছিল পেপ্যাল চালু করার। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তা। গত ২০ শে মার্চ সোনালী ব্যাংককে পেপ্যাল চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সরকারের এমন উদ্যোগে খুশি অনলাইন ব্যবসায়ী নেতারা। তবে তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রায় লেনদেনে মাসে ৩০০ ডলারের বেশি না পাঠানোর যে বাধ্যবাধকতা আছে তা উঠিয়ে নেয়ার দাবি তাদের। একই দাবি ফ্রিল্যান্সারদেরও। তবে পেপ্যাল ব্যবস্থায় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরতদের নিবন্ধনের পরামর্শ দিয়েছেন তারা। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, আপাতত বৈদেশিক মুদ্রায় ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ীই দেশে পেপ্যালের কার্যক্রম পরিচালিত হবে। পেপ্যাল কর্তৃপক্ষের কাছে থেকে তারিখ পাওয়া গেলে শিগগিরই সই হবে মূল চুক্তি।
সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে