,

রোজা শুরু ২৭ মে!

news-image

নিউজ ডেস্ক : এ বছর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায়।। এ অনুযায়ী শনিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে রোববার পবিত্র রমজান শুরু হবে সৌদি আরবে।

সৌদি আরবের জ্যেষ্ঠ স্কলার পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আর-মানি’র বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-মদিনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯ দিনে।

আল-মানি বলেছেন, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর রমজানের আগের মাস শাবান ৩০ দিনের। রমজান মাস শেষ হবে আগামী ২৪ জুন; ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে পরদিন অর্থাৎ ২৫ জুন।

সৌদি এই স্কলারের বিবৃতিতে জোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। এ হিসাব অনুযায়ী মক্কায় রমজানের শুরু এবং শেষের তারিখ উল্লেখ করা হয়।

আল-মানি বলেছেন, চলতি বছর হজের মাসও হবে ২৯ দিনের এবং এই মাস শুরু হবে ২৩ আগস্ট বৃহস্পতিবার। এ অনুযায়ী হাজিদের আরাফাত দিবস পালন করা হবে ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়। সূত্র : সৌদি গ্যাজেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা