,

ব্রিটিশ সংসদের বাইরে গোলাগুলি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনে ব্রিটিশ সংসদ ভবনের বাইরে থেকে গুলির আওয়াজ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওয়েস্টমিনিস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে।

ঘটনার পর গোটা সংসদ এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে।

সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।

ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেয়া হচ্ছে, এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ওই ব্যক্তি মারা গেছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

দ্বিতীয় আরেকটি ঘটনায় সংসদের পাশেই ওয়েস্টমিনিস্টার সেতুর উপর পাঁচজন ব্যক্তির উপর একটি গাড়ি চালিয়ে দেয়ার খবর পাওয়া যাচ্ছে।

বিবিসির ওয়েস্টমিনিস্টার সংবাদদাতা লরা কুয়েন্সবার্গ জানান, পুলিশ তাকে বলেছে একজনকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। সংসদসদস্যরা বলছেন তিন থেকে চারটি গুলির আওয়াজ শোনা গেছে।

গোটা এলাকা জুড়ে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। বিবিসির সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানাচ্ছেন অন্তত ১২ জন সেতুর উপরের হামলায় আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের