,

ছেলেকে নিয়ে রেস্তোরাঁয় মালাইকা- আরবাজ

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন বলিউড দম্পতি আরবাজ খান আর মালাইকা আরোরা। তবে মা-বাবার বিচ্ছেদের প্রভাব তেমনভাবে পড়েনি ছেলে আরহান খানের ওপর। এখনো মা-বাবার সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সম্প্রতি মুম্বাইয়ের একটি হোটেলে তাঁদের একসঙ্গে দুপুরের খাবার খেতে দেখা গেছে। সঙ্গে ছিলেন মালাইকার বোন অমৃতা আরোরা আর তাঁর দুই ছেলে।

তবে এটাই প্রথম নয়, বিচ্ছেদ সত্ত্বেও এর আগে বিভিন্ন উৎসবে আরবাজ ও মালাইকা একসঙ্গে সময় কাটিয়েছেন। মালাইকার পরিবারের সঙ্গে ছুটিও কাটিয়েছেন আরবাজ। সম্প্রতি মালাইকার মায়ের জন্মদিনেও আরবাজ খান উপস্থিত ছিলেন।

মুম্বাইয়ের ওই রেস্তোঁরায় দুপুরের খাবার শেষ করে যখন বেরিয়ে আসছিলেন, তখন অমৃতার ছেলে আজান ও রাইয়ানকে তার খালা মালাইকার সঙ্গে বেশ খোশ মেজাজেই হাঁটতে দেখা যায়। তাদের সঙ্গে আরবাজ আর মালাইকার ছেলে আরহান খানকেও রেস্তোঁরা থেকে বের হতে দেখা গেছে।

আরবাজকে শেষ দেখা যায় ২০১৬ সালে ‘ফ্রিকি আলী’ ছবিতে। আর টিভি রিয়েলিটি শোয়ের মাধ্যমে নিজেকে এখনো সরব রেখেছেন মালাইকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে