,

বাংলাদেশের রোলারদের বেধরক পেটালো শ্রীলঙ্কা বোর্ডের ব্যাটসম্যানরা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে বড় সংগ্রহ করেছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। তারা ৭ উইকেট ৫০ ওভারে ৩৫৪ রান করেছে। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, আবুল হাসান ও সানজামুল ইসলাম। ৬৪ রান করে ‘অবসর-আউট’ হয়েছেন কুশল পেরেরা। ৎ

বাংলাদেশ বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুতেই ইমরুলের উইকেট হারিয়ে বসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.৪ ওভারে ১১/১।
এদিকে সকালে কলম্বো ক্রিকেট ক্লাবে টসে জিতে ফিল্ডিং করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের ব্যাটসম্যানদের ব্যাটিং-তোপে পড়ে বাংলাদেশের বোলাররা। সানদুন বীরিক্কোদি ও কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে তারা।

বিরাক্কোদি ৫৩ বল খেলে ৬৭ রান করে আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে। তাঁর ইনিংসে আছে ৮ চার ও ২ ছয়ের মার।
বাংলাদেশ প্রথম সাফল্য পেয়েছিল ওপেনার দিলশান মুনাবিরাকে ফিরিয়ে। তিনি ২১ বলে ২৪ রান করে তাসকিন আহমেদের বলে এলবিডব্লু হন। শ্রীলঙ্কা একাদশের রান তখন ৩৬। দলীয় ১৮৮ রানের মাথায় মাঠ থেক উঠে যান পেরেরা। ২০২ রানের মাথায় লঙ্কান একাদশের অধিনায়ক মিলিন্দা সিরিবর্ধনেকে নুরুল হাসানের ক্যাচে ফেরান সানজামুল ইসলাম। চতুরঙ্গ ডি সিলভাকে বোল্ড করেন আবুল।

বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দিয়েছেন ৪ ওভারে ২১ রান। মাশরাফি-তাসকিন ছাড়াও বল করেছেন শুভাগত হোম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবুল হাসান, সানজামুল ইসলাম। রুবেল প্রথম ২ ওভারে ২২ রান দিলেও পরে সামলে উঠে ৫ ওভারে দিয়েছেন ৩৮। ৩ ওভারে ২৭ রান দিয়েছেন তাসকিন। শুভাগত ৮ ওভারে ৪৫ রান দিয়েছেন। সানজামুল ৬ ওভারে দিয়েছেন ২৭ রানে এক উইকেট নিয়ে সমীহটা ভালোই আদায় করে নিয়েছেন। ম্যাচটি ৫০ ওভারের হলেও দুই দলই স্কোয়াডের ১৭ খেলোয়াড়কেই ব্যবহার করতে পারবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে