,

প্রধানমন্ত্রী ভুটান যাচ্ছেন ১৯ এপ্রিল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ এপ্রিল বুধবার ভুটান যাচ্ছেন। এর আগে ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর ভারত সফর। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়। সূত্রে জানা যায়, অটিজম বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজর্ডার ভুটান ২০১৭ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও যেতে পারেন। পুতুল অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানা যায়।

এক কর্মকর্তা জানান, আগামী ১৯-২১ এপ্রিল ভুটানের থিম্পুতে অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বাংলাদেশ। বাংলাদেশ ও ভুটান যৌথভাবে এই সম্মেলনটি আয়োজন করছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং অ্যাবিলিটি ভুটান সোসাইটি এ সম্মেলনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা