,

তবে যে দাদা বলেছিলেন, ভারত ৩-১ ব্যবধানে জিতবে!

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে ধরাশায়ী করে আকাশে উড়ছিল বিরাট কোহলির ভারত। ক্রিকেটারদের চেয়ে বোধহয় একটু বেশিই উড়ছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররা। কথার তুবড়ি ছুটিয়ে টিম ইন্ডিয়াকে ‘অপরাজেয়’ ঘোষণা করেছিলেন তারা। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টের আগে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তো বলেই দিয়েছিলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সবগুলো ম্যাচ জিতবে ভারত। টেস্ট ক্রিকেটের ৯ নম্বর দল বাংলাদেশের ক্ষেত্রে তার ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল। কিন্তু, ফলল না অস্ট্রেলিয়ার বিপক্ষে!

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর সৌরভ গাঙ্গুলী এবং সাবেক স্পিনার হরভজন সিং ঘোষণা করেছিলেন, অজিদেরকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে ভারত। দুই দেশের সাবেকদের কথার লড়াই বেশ জমে উঠেছিল। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন্দ্র জাদেজার জন্য ভয়ানক ঘূর্ণি উইকেট বানায় ভারত। কিন্তু পুনে টেস্টে ওকেফির স্পিন জাদুতে ৩৩৩ রানের বিশাল জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সিরিজের শুরুতেই বিরাট ধাক্কা খায় ভারত। সেই সঙ্গে পিচ নিয়েও তুমুল সমালোচনা শুরু হয়। খোদ আইসিসি এমন বাজে পিচ বানানোর কারণ জানতে চেয়ে বিসিসিআইকে নোটিশ দেয়। আর বিসিসিআই সব দায় চাপায় বেচারা পিচ কিউরেটরের ওপর! কিন্তু ওপরের নির্দেশ ছাড়া কিউরেটরের কি কিছু করার আছে?

এই পরাজয়েও দমে যাননি সৌরভ কিংবা হরভজন। তারা বলে দেন যে, ৪-০ হয়নি তাতে কী হয়েছে; ৩-১ ব্যবধানে সিরিজ জিতেই ছাড়বে ভারত! সৌরভের সেই কথা কিছুটা হলেও ফলে যায় পরের টেস্টে। প্রথম টেস্টে ভরাডুবির পর ব্যাঙ্গালুরু টেস্টে হারতে হারতে ৭৫ রানের নাটকীয় জয় পায় কোহলিরা। চোখে তখন সিরিজ জয়ের স্বপ্ন। সাবেক অধিনায়ক মুচকি হেসে বলেছিলেন, “কী? বলেছিলাম না?” কিন্তু সেই আশা আর পূরণ হলো না। মানে, দাদার এই ভবিষ্যদ্বাণীও কাজে আসল না। কারণ, রাঁচিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ড্র করল অজিরা! সেই সঙ্গে শেষ হয়ে গেল ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ।

আগামী ২৫ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। এই ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী। যদিও এখন পর্যন্ত কেউ ২-১ ব্যবধানে সিরিজ জয়ের ঘোষণা দেয়নি। সাবেকদের এই অতিরিক্ত আত্মবিশ্বাস যদি ক্রিকেটারদের মাঝেও সঞ্চারিত হয় তবে পতন ঘটতে বেশি সময় লাগবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে