,

জাতিকে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রদিবেদক : দেশের শিক্ষক সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিকে গড়ে তোলার বিরাট দায়িত্ব শিক্ষকদের। আপনার‍া মানুষ গড়ার করিগর। আপনাদের জ্ঞান, বুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ছেলেমেয়েদের তৈরি করবেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমশনের প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩-১৪ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চার্চা ও উদ্বোধনী শক্তির বিকাশ ঘটন‍াতে হবে। কারিগরি শিক্ষা ও গবেষণা উন্নয়ন করতে হবে। তোমরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে। মনে রাখতে হবে- এই দেশ স্বাধীন দেশ। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচবো। তিনি বলেন, আমরা শিক্ষাখাতে বেশি ব্যয় করছি। অবশ্য এটাকে আমরা ব্যয় মনে করছি না, বিনিয়োগ মনে করছি। শিক্ষাকে কীভাবে দেশের মানুষের কাজে লাগানো যায় সেদিকে সবাইেক লক্ষ্য রাখারও আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শিক্ষা ও গবেষণা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় উন্নয়ন হয়েছে। জঙ্গি সহিংসতার বিষয়ে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে সহিংসতা করে ইসলামের বদনাম করা হচ্ছে। এটা তারা কেন করে বুঝি না। মাদকাসক্ত থেকে ছেলেমেয়েদের দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকারও তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা