,

কাগজ পেলেই ফাঁসি কার্যকর, প্রস্তুত কারা কর্তৃপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিচারিক আদালত থেকে মৃত্যু পরোয়ানা (ডেথ ওয়ারেন্ট) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসি কার্যকরের আদেশের কাগজপত্র এলে জেলকোড অনুসারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তবে আমরা সব সময়ই ফাঁসি কার্যকরে প্রস্তুত থাকি বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর পুরান ঢাকায় পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলন শেষে আজ বুধবার এসব কথা জানান তিনি।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। ফাঁসির রায়ের বিরুদ্ধে করা দুই জঙ্গির রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইতিমধ্যেই কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পৌঁছেছে। এ রায় মুফতি হান্নান ও বিপুলকে পড়েও শোনানো হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যেও গেছে এ রায়। পৌঁছানোর পর তা পড়ে শোনানো হবে রিপনকেও।

এরপর তিন জঙ্গির সামনে সর্বশেষ সুযোগ হিসেবে থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। তা না চাইলে অথবা প্রত্যাখ্যাত হলে সরকারের সিদ্ধান্ত ও জেলকোড অনুসারে ২১ থেকে ২৮ দিনের মধ্যে (২১ দিনের আগে নয়, তবে ২৮ দিনের মধ্যে) ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। আইজি প্রিজন সাংবাদিকদের বলেন, রিভিউ খারিজের রায় আইন অনুসারে গেছে সিলেটের বিচারিক আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আদালত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডেথ ওয়ারেন্ট পাঠাবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের দিনক্ষণসহ আদেশ পাঠাবে। এসব আদেশের অনুলিপি আসবে আমার কাছেও। এরপর জেলকোড মেনে ফাঁসির প্রক্রিয়া শুরু করব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে