,

সুন্দরগঞ্জে উপনির্বাচনে ভোট চলছে

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন আজ বুধবার ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

উপনির্বাচন নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ-প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

সকাল সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন শামীম হায়দার পাটোয়ারী। এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। -গাইবান্ধা প্রতিনিধি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা