,

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির পিতার ইন্তেকাল

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোঃ ইয়াছিন এর পিতা আলহাজ্ব মকবুল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৮) বছর। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি শহরতলীর বিরাসারস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর বিরাসার জানাজা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএমসি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তার নামাজে জানাযায় উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা