,

‘মিস্টার বিন’ এর মারা যাওয়ার ভুয়া খবর ভাইরাল

news-image

 

বিনোদন ডেস্ক :‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন! এমন একটি খবর গত ১৮ মার্চ ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায়।

যেখানে বলা হয়, ‘ব্রেকিং নিউজ। ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন মিস্টার বিন। ’ প্রায় তিন লাখ শেয়ার হওয়ার পর জানা যায়, খবরটি সম্পূর্ণ ভুয়া। কিন্তু তার মধ্যেই অনুরাগীরা শোক প্রকাশ করে ফেলেন।

রোয়ানের বয়স ৬২। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর উত্তরে রোয়ান নিজে স্মাইলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে ২০১৬-তেও রোয়ানের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়েছিল। তখনও এ ভাবে হেসেই রিঅ্যাক্ট করেছিলেন রোয়ান। তার আগে ২০১২ সালে একবার সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সে সময়ও তার মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা