,

‘হোম অব ক্রিকেট’ এখন ধু ধু মরুভূমি (ভিডিও)

news-image

 

স্পোর্টস ডেস্ক :‘হোম অব ক্রিকেট’ বলতেই চোখে ভেসে উঠে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। যেখানে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুখ-দুঃখ, জয়-পরাজয় আর হাজারও অর্জনের স্মৃতি। কিন্তু আপনি এখন স্টেডিয়ামটি এক নজর দেখলে চিনতেই পারবেন না; এটা কি সেই ‘হোম অব ক্রিকেট’! যেখানে তামিমের ছক্কা, সাকিবের ঘূণি, মোস্তাফিজের উইকেট আর নেতৃত্ব চলতো মাশরাফি-মুশফিকদের!
এখন তো ‘হোম অব ক্রিকেট’ ধু ধু বালুচর! এ যেন সাহারা মরুভুমি! না এটাকে মরুভুমি বানানোর মোটেও ইচ্ছে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। মূলত, মাঠ সংস্কারের জনপ্রিয় প্রতিষ্ঠান ‌‘ল্যাবোস্পোর্টস’ এর কর্ণধার ক্যাথ ম্যাকলফি এর পরামর্শে আউটফিল্ড ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে।
নিষ্কাশন ব্যবস্থার জন্য মাঠের উপরিভাগ থেকে ছয় ইঞ্চির মতো মাটি তুলে ফেলা হয়েছে। সে সাথে মাঠ থেকে বৃষ্টির পানি যেসব পাইপের সাহায্যে বাইরে যেত সেগুলো পরিষ্কার, প্রয়োজনে মেরামত এবং নতুন করে বসানো হচ্ছে। আর মাঠে ফেলা হবে বালু মাটি (সিলেট স্যান্ড), তার ওপর লাগানো হবে বারমুডার ঘাস।
গঠন কাঠামো অনুযায়ী শেরে-ই-বাংলা স্টেডিয়ামের তলার অংশে ৭৫ মিমি ঘনত্বে ছড়ানো আছে পাথর কণা। এর ওপর আরও ৭৫ মিমি ঘনত্ব নিয়ে আছে বালি ও মাটির (সিলেট ও অরগানিক স্যান্ড) স্তর। আউটফিল্ডের কাজে হাত দেওয়ার আগে নতুন করে কালো মাটি ফেলা হয়েছে উইকেটেও। দুই ইঞ্চির মতো সরিয়ে ফেলা হয়েছে পুরোনো মাটি । আউটফিল্ড এবং পানি নিষ্কাশনের উন্নয়নের কাজ চলবে আগষ্ট পর্যন্ত। এপর পর থেকে আবারও আগের রূপে ফিরবে ‌‘হোম অব ক্রিকেট’।
২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষেক হয় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। এবারের এগেও একবার সংস্কার করা হয়েছিল আউটফিল্ডের। ২০১২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত চলে আউটফিল্ড সংস্কারের কাজ।
এদিকে ঘরের মাঠে জাতীয় দলের কোন ম্যাচ না থাকলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ, আর আগামী মাসে বসতে যাচ্ছে জনপ্রিয় ঘরোয়া টুনামেন্ট ডিপিএল। সংস্ারের কারনে ৭ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়ায় প্ওরিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ভেন্যু তালিকায় নেই মিরপুরের এ মাঠটি। লিগে খেলা গুলো হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে।

https://youtu.be/M24p8TfFV3w

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে