,

যে কারণে মেয়ের ছবি পোস্ট করেন না রানি

news-image

বিনোদন ডেস্ক : সর্বশেষ ২০১৪ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল রানি মুখার্জীকে৷ তারপরই সরে গিয়েছিলেন লাইমলাইট ছেড়ে৷ নিভৃতে বিয়ে সেরেছিলেন প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে৷ মেয়ে আদিরার জন্মের পরও মিডিয়া থেকে দূরেই থেকেছেন৷ শুধু অনুরাগীদের জন্য একটি ছবি আপলোড করেছিলেন মাত্র৷ কিন্তু জন্মদিনে নিজের অনুরাগীদের নিরাশ করলেন না রানি মুখার্জী৷ যশরাজ ফিল্মসের সৌজন্যেই ফেসবুক লাইভে ফাঁস করলেন নিজের এই স্বেচ্ছা অবসরের সিদ্ধান্তের কারণ৷

কেন নিজের ও মেয়ে আদিরার ছবি প্রকাশ্যে পোস্ট করেন না? এই প্রশ্নের উত্তরে রানি জানান, তাঁর স্বামী আদিত্য চোপড়া ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে ভালবাসেন৷ সেই কারণেই তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়ে প্রচারের আলো থেকে নিজেকে ও মেয়ে আদিরাকে দূরে রেখেছেন রানি৷

তবে হামেশা তাঁর অনুরাগীদের না বলতে ভাল লাগে না৷ তাই অনুরাগীদের কথা ভেবেই ফের পর্দায় ফিরছেন ‘মরদানি’৷ যশরাজ ফিল্মস-এর ব্যানারেই ফিরছেন অভিনেত্রী৷ ছবির নাম ‘হিচকি’৷ এপ্রিল থেকেই শুরু হওয়ার কথা ছবির শুটিং৷ নিজের কামব্যাক নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী৷ আদিরার জন্মের পর নতুন জীবন বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা