,

চিকিৎসা সহায়তায়

news-image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল- এর চিকিৎসার্থে সহায়তার অর্র্থ প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতি। সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে সদর উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নিয়াজ মোঃ কাজলের চিকিৎসার্থে ৫ লক্ষ টাকার চেক গতকাল মঙ্গলবার লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ- এর কাছে হস্তান্তর করেন। স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে চেক হস্তান্তরের সময় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, জেলা শিক্ষক সিমিতির সভাপতি মোঃ ফরিদ আহমেদ খান,সহ সভাপতি মোঃ সামসুজ্জামান,সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম,সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাহেদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান,প্রমুখ।

উল্লেখ্য, অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল দীর্ঘদিন যাবৎ কিডনীজনিত রোগে ভুগছেন। তিনি ঢাকার মিরপুরে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আগামী ২৯ মার্চ উনার অপারেশন হবে। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ নিয়াজ মোঃ কাজলের জন্য সকলের দোয়া চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের