,

দিয়ার পরনে শ্যাম্পুর বোতলে তৈরি পোশাক

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পীরা চরিত্রের প্রয়োজনে নানারকম পোশাক পরিধান করে থাকেন। এবার শ্যাম্পুর পুরোনো বোতল দিয়ে তৈরি পোশাক পরলেন অভিনেত্রী দিয়া মির্জা। তবে কোনো সিনেমার চরিত্রের জন্য নয়, এক ফ্যাশন উইকে এমন পোশাক পরেন তিনি। অবাক লাগলেও এটি সত্যি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়া ফ্যাশন উইকে এইচ অ্যান্ড এম’র র‌্যাম্পে হাঁটেন অভিনেত্রী দিয়া মির্জা। এ সময় শ্যাম্পুর পুরোনো বোতল দিয়ে তৈরি গাউন পরেছিলেন তিনি। যা দেখে বোঝার কোনো উপায় নেই।

শ্যাম্পুর বোতল কেটে একটার সঙ্গে একটা জোড়া লাগিয়ে এই গাউন তৈরি হয়নি। বরং শ্যাম্পুর বোতল ‘রিসাইকেল’ করে বা পুনর্ব্যবহার করে এই পোশাক তৈরি করা হয়েছে। দিয়ার পরনের এই গাউনটি ১০০ শতাংশ রিসাইকেল পলিয়েস্টার থেকে তৈরি। কিন্তু দেখে বোঝার উপায় নেই।

এ প্রসঙ্গে দিয়া বলেন, ‘আমি প্রকৃতির প্রচারক। আর এইচ অ্যান্ড এম আমার ব্যক্তিগত উদ্দীপনাকেই প্রতিফলিত করে। আমার মনে হয়, স্থায়ী ফ্যাশনের ক্ষেত্রে কীভাবে জিনিস পুনর্ব্যবহার করা যায় সেদিকে বেশি নজর দেয়া দরকার।’

এইচ অ্যান্ড এম বিশ্বের অন্যতম বড় ডিজাইনার ব্র্যান্ড। যারা রিসাইকেল পলিয়েস্টার এবং অর্গানিক সুতি পোশাক তৈরি করে। টেকশই ফ্যাশনে তাদের এই কালেকশন আরো জনপ্রিয়তা বাড়াবে বলেই প্রত্যাশা তাদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে