,

গঙ্গা-যমুনাকে মানুষের মর্যাদা দিলো ভারতের আদালত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গঙ্গা ও যমুনা নদীকে ‘জীবন্ত সত্তা’ উল্লেখ করে মানুষের মর্যাদা দিয়েছে ভারতের উত্তরাখণ্ডের আদালত। সম্প্রতি এক রায়ে উত্তরাখণ্ড হাইকোর্ট নদীর মধ্যে দেশের প্রথম জীবন্ত সত্তা হিসাবে গঙ্গা-যমুনাকেই চিহ্নিত করেছে। আদালতের বক্তব্য, সাধারণ ভারতীয়দের মতোই এই দুই নদীরও সমান মৌলিক অধিকার রয়েছে।

এর আগে উত্তরাখণ্ড হাইকোর্ট গঙ্গা দূষণ নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে তিরস্কার করেছিল। অভিযোগ ওঠে, গঙ্গাকে পরিষ্কার করার বিষয়ে সঠিক ভূমিকা পালন করা হচ্ছে না। অধুনা বিলুপ্ত সরস্বতী নদীকে খোঁজার প্রয়াস প্রসঙ্গে এর আগেও ভর্ৎসনা করেছিলো আদালত। বলা হয়েছিল, যে নদী নেই তাকে খোঁজ করার চেষ্টা হচ্ছে। অথচ যেটি আছে তার স্বচ্ছতার দিকে নজর দেওয়া হচ্ছে না। এর পরেই নতুন এই রায় দেয়া হলো।

আগামী প্রজন্মের জন্য গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে এ কথাও জোর দিয়ে জানিয়েছে হাইকোর্ট। আদালত দেশটির কেন্দ্রীয় সরকারকে একটি গঙ্গা অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড গঠন করতে বলেছে, যাতে দেশের পবিত্রতম এই নদীকে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা যায়।

গঙ্গার চারপাশে পাথর খনন নিয়ে একটি মামলার ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত। বলা হয়েছে, যে ভাবে গঙ্গার চারপাশে পাথর খনন চলছে, কলকারখানাগুলো নদীতে তাদের আবর্জনা ও রাসায়নিক ফেলছে, তা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এতে গঙ্গার পাড় দুর্বল হয়ে ভেঙ্গে পড়ছে, বন্যার আশঙ্কা বেড়ে যাওয়ায় আশপাশের বাসিন্দারাও বিপদের মধ্যে রয়েছেন।

তবে, বিশ্বের মধ্যে গঙ্গা ও যমুনা জীবন্ত সত্তার মর্যাদা পাওয়া প্রথম নদী নয়। দিন কয়েক আগে নিউজিল্যান্ডে এমনই এক রায় পাশ হয়েছে, যেখানে ১৪৫ কিলোমিটার দীর্ঘ হোয়ানগানুই নদীকে জীবন্ত আখ্যা দেওয়া হয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের