বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের কার সম্পদের পরিমাণ কত জেনে নিন

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বখ্যাত ফোবস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান আবারো পেয়েছেন মাইক্রোসফটের বিল গেটস। চলতি বছর বিশ্বে বিলিয়ন ডলারের মালিকের সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০৪৩জনে দাঁড়িয়েছে।
ফোবস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিল গেটসের সম্পত্তি বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮৬ বিলিয়ন ডলার যেটি আগের বছর ছিল ৭৫ বিলিয়ন ডলার।
বিল গেটসের পরের স্থানেই আছেন ওয়ারেন বাফেট। তার সম্পত্তির পরিমাণ এখন ৭৫.৬ বিলিয়ন ডলার।
এ তালিকায় তৃতীয় অবস্থানে আছেন আমাজানের প্রতিষ্ঠাতা জেফ বিযোস । তার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭.৬ বিলিয়ন ডলার। অর্থাৎ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৭২.৮ বিলিয়ন ডলার।
ফোবস ম্যাগাজিন বলছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বর্তমানে বিশ্বের পাঁচ নম্বর ধনী ব্যক্তি।
ফোবসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ দশ ধনীর নাম ও সম্পদের পরিমান নিচে দেওয়া হল:
বিল গেটস ( মাইক্রোসফট প্রতিষ্ঠাতা) : ৮৬ বিলিয়ন ডলার
ওয়ারেন বাফেট ( মার্কিন বিনিয়োগকারী ) : ৭৫.৬ বিলিয়ন ডলার
জেফ বিযোস ( আমাজানের প্রতিষ্ঠাতা) : ৭২.৮ বিলিয়ন ডলার
অ্যামানিকো ওরতেগা ( ইনডেক্সের প্রতিষ্ঠাতা): ৭১.৩ বিলিয়ন ডলার
মার্ক জাকারবার্গ (ফেসবুক প্রতিষ্ঠাতা) : ৫৬ বিলিয়ন ডলার
কার্লোস স্লিম ( মেক্সিকোর ধনকুবের): ৫৪.৫ বিলিয়ন ডলার
ল্যারি এলিসন ( ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা) : ৫২.২ বিলিয়ন ডলার
চার্লস কোচ ( মার্কিন ব্যবসায়ী) : ৪৮.৩ বিলিয়ন ডলার
ডেভিড কোচ (মার্কিন ব্যবসায়ী ): ৪৮.৩ বিলিয়ন ডলার
মাইকেল ব্লুমবার্গ ( ব্লুমবার্গ’র প্রতিষ্ঠাতা) : ৪৭.৫ বিলিয়ন ডলার
তবে ভালো খবর নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। ফোবসের তালিকা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ছিলেন বিশ্বের ২২০তম ধনী ব্যক্তি। কিন্তু চলতি বছর তার সে স্থান নেমে এসেছে ৫৪৪তম অবস্থানে। ট্রাম্পের সম্পত্তির পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলার।
ফোবস ম্যাগাজিন বলছে, ট্রাম্পের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলার কমে গেছে কারণ আমেরিকায় আবাসন ব্যবসা ভালো যাচ্ছে না।
বিশ্বজুড়ে বিলিয়ন ডলার মালিকদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানি।
ফোবস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিল গেটস গত ২৩ বছরের মধ্যে ১৮ বার বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় ছিলেন।
সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু