,

লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত

news-image

আমিরজাদা চৌধুরী ,ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত জনপ্রিয় সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের ২ ও ৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা এডভাকেট লুৎফুল হাই সাচ্চুর সমাধিতে যাবেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক এমপি। দীর্ঘ ৭ বছরের মধ্যে এবারই প্রথমবারের মত তিনি লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারতে যচ্ছেন কোন মন্ত্রী। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এম,এস,সিসহ সিনিয়র নেতারা তার কবর জিয়ারত করেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক সফরসূচীতে জানানো হয় ২৪ মার্চ শুক্রবার সকাল ১০ টায় তিনি প্রয়াত এমপি লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারতের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস ত্যাগ করবেন। সড়ক পথে তিনি রামরাইল ইউনিয়নের সুহাতায় যাবেন। সেখানে লুৎফুল হাই সাচ্চুর স্বজনদের সঙ্গে কথা বলবেন এবং কবর জিয়ারত করবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময় মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাগনও উপস্থিত থাকবেন বলে জানাগেছে। লুৎফুল হাই সাচ্চুর পরিবারের একটি সুত্র জানায়, মন্ত্রীকে আগমন থবর জেনে সুহাতা গ্রামে উৎসব আবহ সুষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা