,

সংবর্ধনা

আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মনবাড়িয়া : ৪ দিনের সফরে ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী এডভোটে ছায়েদুল হক এমপি। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর আগমন উপলক্ষে শহরের সাজ সাজ রব পড়েছে। বিভিন্ন স্থানে তোড়ন নির্মান করা হচ্ছে। স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রী হবার পর এটাই তার ব্রাহ্মণবাড়িয়া সদরে প্রথম সফর। সারা শহরজুড়ে ব্যাপক মাইকিং চলছে। দলীয় নেতাকর্মীরা মন্ত্রীর সফল করতে একের পর এক বৈঠক করছেন। তিনি বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানী ঢাকার সরকারী বাস ভবন থেকে রওনা হবেন। দুপুর ২ টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে উপস্থিত হয়ে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেল ৩ টায় সার্কিট হাউস থেকে সড়ক পথে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান যোগ দেয়ার উদ্দেশ্যে বের হবেন। সোয়া ৩ টায় প্রধান অতিথি হিসেবে নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় পুনরায় সার্কিট হাউসে অবস্থান করে রাত্রিযাপন করবেন। পরদিন ব্রাহ্মনবাড়িয়া ৩ আসনের প্রয়াত এমপি লুৎফুল হাই সাচ্চুর কবর জিয়ারত করবেন। সেখান থেকে নাসিরনগর ডাক বাংলার উদ্দেশ্যে যাত্রা করবেন। শনিবার নাসিরনগরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও নাসিরনগর ডাক বালায় রাত্রিযাপন করবেন। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এদিনই সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা