,

‘আন্তর্জাতিক অপরাধ আদালতকেও পরোয়া করি না’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিপাইনের প্রেসিডেন্ট রদিগ্রো দুতের্তে বলেছেন, মাদকবিরোধী রক্তাক্ত লড়াই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতও তাকে থামাতে পারবে না এবং এ লড়াই হবে নৃশংস। দুতের্তের বিরুদ্ধে বিরোধী দলগুলো অভিশংসন প্রস্তাব আনতে পারে, এমন সম্ভাবনার প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

মাদকবিরোধী অভিযানের জেরে ফিলিপাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে দুতের্তের বিরুদ্ধে। বিষয়টি দেশে-বিদেশে সমালোচনাও চলছে। এরকম প্রেক্ষাপটে মিয়ানমার সফরের আগে রবিবার দুতের্তে বলেন, ‘আমি কোনো কিছুতেই ভীত নই এবং আমি এত সহজেই থামছি না। আন্তর্জাতিক অপরাধ আদালত, অভিশংসন এসব কোনো কিছুই আমাকে থামাতে পারবে না।’ দুর্নীতি, অপরাধ ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান চলবে এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে আরো ‘নিষ্ঠুর’ হবে বলেও তিনি মন্তব্য করেন।

দুতের্তের সমালোচনা করে বেশ কয়েকদিন আগে গ্রেফতার হয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর ও সাবেক মন্ত্রী লেইলা দে লিমা। অভিযোগ প্রমাণ হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে দুতের্তের বিরুদ্ধে ফিলিপিনো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসনের প্রস্তাব এনেছেন বিরোধীদলীয় কংগ্রেসম্যান গ্যারি আলেজানো।

উল্লেখ্য, ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের