,

শিশুদের আইটি শিক্ষায় শিক্ষিত করতে হবে : স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নতুন প্রজন্মকে তথ্য-প্রযুক্তি (আইটি) শিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, প্রযুক্তির বদৌলতে বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। তাই বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার প্রদত্ত সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে শিশুদের আইটি শিক্ষায় শিক্ষিত করতে হবে।

আজ সোমবার শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রকিবুর রহমান।

বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহের ধারাবাহিক বিবরণ তুলে ধরে স্পিকার বলেন, মানুষের প্রতি ভালবাসাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল দর্শন। মানুষকে ভালোবেসে তিনি একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাঙালিদেরকে স্বাধীনতার মন্ত্রে দিক্ষিত করেন। আমাদের শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা, তাঁর আদর্শের কথা, তাঁর আপোষহীন সংগ্রামের কথা, তাঁর প্রতিবাদী মানষিকতার কথা এবং তাঁর দর্শন নব প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। মানব দরদী ও মানবতার দিশারী এ মহান নেতা আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন। আর নিজে দেশের জন্য প্রাণ উৎসর্গ করে দিয়েছেন। আমাদের শিশুদেরকে তাঁর এই বিরত্বগাঁথা অবশ্যই জানাতে হবে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্পিকার প্রতিযোগী শিশুদের মধ্যে পুরস্কার এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিশুদের বিভিন্ন ধরণের পরিবেশনা প্রত্যক্ষ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের