,

রূপকথা লিখেই যাচ্ছেন ফেদেরার

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমেই নির্জলা সংবাদটা বলে ফেলা যাক। গতকাল স্বদেশি স্তান ভাভরিঙ্কাকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে পঞ্চমবারের মতো ইন্ডিয়ান ওয়েলস জিতেছেন রজার ফেদেরার। ব্যস, এটুকুতেই শেষ হয়ে যেতে পারত এ খবরটি।
বিজয়ীর নামটাই ঝামেলা বাধিয়ে দিয়েছে। চোটে পড়ে ২০১৬ সালের শেষ অর্ধেকটা কাটিয়েছেন কোর্টের বাইরে। বয়স ৩৫ হয়ে গেছে, ফেদেরারের ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন অনেকেই। ভেবেছিলেন এবার শুধু অবসর নেওয়াটাই বাকি। ২০১২ সালের পর একটা গ্র্যান্ড স্লামও জেতা হয়নি, সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ের শেষ দেখে ফেলেছিলেন প্রায় সবাই।
ভাগ্যিস ফেদেরার নিজে সেটা দেখেননি, কিংবা দেখলেও সেটা না মেনে শুধু মনের জোরেই ফিরে এসেছেন! বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে জিতেছেন ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম। সে তুলনায় কালকের জয় তো মামুলি। ক্যারিয়ারের ৯০টি শিরোপার একটিই তো! কিন্তু ফেদেরার জানাচ্ছেন তাঁর কাছে এ জয়টা কত বড়, ‘এর চেয়ে বেশি খুশি হওয়া বোধ হয় সম্ভব না! বছরটার শুরু দারুণ হলো। গত বছর কোনো শিরোপা পাইনি, ব্রিসবেন ছাড়া কোনো ফাইনালেই উঠিনি। এই যে পরিবর্তন, এটা নাটকীয়।’
এ শিরোপাটা আলাদা করেই রাখছেন ফেদেরার। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জয়টাকে বিচ্ছিন্ন ঘটনা যাঁরা ভাবছিলেন; যাঁদের মনে হচ্ছিল, এটা আসলে প্রদীপ নিভে যাওয়ার আগে ক্ষণিকের জন্য জ্বলে ওঠা; ফেদেরার তাঁদের জবাব দিয়ে দিলেন। পুরো প্রতিযোগিতায় কোনো সেটে হারেননি। শেষ ষোলোয় দেখা হয়েছিল নাদালের সঙ্গে, সরাসরি সেটে (৬-২, ৬-৩) উড়িয়ে দিয়েছেন তাঁকে। এমন পারফরম্যান্সে নিজেও বিস্মিত ফেদেরার, ‘এটা ছিল আরেকটা রূপকথার সপ্তাহ। অস্ট্রেলিয়ায় যতটা অবাক হয়েছিলাম, ততটা হইনি। তবু এখানে আবারও জেতা, এই খেলোয়াড়দের হারানোটা আমার জন্য অনেক বড় চমক।’
এ জয়েই র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে চলে এসেছেন, এতটা আশা করেননি নিজেও, ‘উইম্বলডনে খেলার আগে আটে পৌঁছানোই ছিল মূল লক্ষ্য।’ খেলায়ও পাওয়া যাচ্ছে পুরোনো সেই ফেদেরারের আভাস, দেখা যাচ্ছে সেসব মায়াবী ব্যাকহ্যান্ড। অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচকে যেন একটা সতর্কবাণীও জানিয়ে রাখলেন। যখনই মনে হচ্ছিল, টেনিসের রাজত্বটা এখন এ দুজনের, তখনই গা-ঝাড়া দিয়ে উঠেছেন ফেদেরার। পরাজয়ের পর ভাভরিঙ্কার আবেগময় প্রশংসাকেও তাই বাড়াবাড়ি মনে হয় না, ‘তোমার কাছে বেশ কয়েকবার হেরেছি, সেগুলো মেনে নেওয়াও কঠিন ছিল। তবু অস্ট্রেলিয়ার ফাইনালে আমিই ছিলাম তোমার সবচেয়ে বড় ভক্ত।’
ও হ্যাঁ, অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে ভাভরিঙ্কাকে হারিয়েই ফাইনালে গিয়েছিলেন ফেদেরার! এএফপি, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের