,

বাঞ্ছারামপুরে দুই ইউপিতে ১০ চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১০৫ জনের মনোনয়নপত্র জমা

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুটি ইউনিয়নের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সদস্য পদে ১০৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এতে দরিয়াদৌলত ইউনিয়নে চেয়ারম্যান পদে, স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ, রবিউল আউয়াল, লোকমান হোসেন, আমির হোসেন, আবদুল খালেক, আওয়ামী লীগের শরিফুল ইসলাম ও বিএনপির মো. হানিফ মিয়া এবং আইয়ুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম, বিএনপির মো. মনির হোসেন এবং স্বতন্ত্র আশাদুজ্জামান হক। দরিয়াদৌলত ইউনিয়নে নয় ওয়ার্ডে সদস্য পদে ৩৬জন, সংরক্ষিত তিন ওয়ার্ডে ৮জন এবং আইয়ুবপুর ইউনিয়নে নয় ওয়ার্ডে সদস্য পদে ৪১জন এবং সংরক্ষিত তিন ওয়ার্ডে ১১জন মনোনয়নপত্র জমা দেন। ছলিমাবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। আগামীকাল মঙ্গলবার প্রার্থীদের মনোনয়পত্র বাছাই করা হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান। এসব ইউনিয়নে আগামী ১৬ এপ্রিল ভোটগ্রহন হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে