,

মন আজ চায়রে কি যে (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : এলোমেলো মাথার চুল। পরনে কালো রঙের স্কার্ট আর লাল রঙের টপস। সাগর পাড়ে বেশ আবেদনময়ী ঢঙে কোমর দুলাচ্ছেন এক নারী। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মন আজ চায়রে কিযে’ শিরোনামের গান। মিড লং শটে- পরের দৃশ্যে দেখা যায়, এ নারী ঢালিউডের নবাগত চিত্রনায়িকা রোমাই নোভিয়া।

নির্মাতা সায়মন তারিক নির্মাণ করেছেন ‘ক্রাইম রোড’ শিরোনামের সিনেমা। আগামী ২৪ মার্চ সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে নানা প্রচারণা চালাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় ললিপপ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘মন আজ চায়’ শিরোনামের গানটি। এতেই এমন দৃশ্য দেখা যায়।

রোমান্টিক ঘরানার এ গানের কথা লিখেছেন দীপ। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রুপম। পুরো গানজুড়ে নোভিয়ার সাবলীল উপস্থিতি যেমন লক্ষ্য করা যায় তেমনি আবেদনময়ীরূপেও ক্যামেরায় ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

২০১৩ সালের শেষের দিকে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করে রুপালি ভুবনে নাম লেখান নোভিয়া। তারপর একাধিক আইটেম গানে পারফর্মের অফার পেলেও কাজ করেননি তিনি। কারণ চলচ্চিত্রে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান নোভিয়া। আর ‘ক্রাইম রোড’ সিনেমার মাধ্যমে সেই স্বপ্নপূরনের পথে হাঁটছেন তিনি।

নোভিয়া ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন, আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ, বিপাশা কবির প্রমুখ।

দেখুন : ‘মন আজ চায়’ গানটি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের