,

রংপুরে এডব্লিউডি সেচ পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক বছরগুলোতে বোরো চাষে ভূগর্ভস্থ পানি সাশ্রয়ে রংপুর কৃষি অঞ্চলে বিকল্প সেচ পদ্ধতি হিসেবে পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো সেচ পদ্ধতি এডব্লিউডি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ মজিদ বলেন, ‘কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মাধ্যমে এডব্লিউডি সম্পর্কে ব্যাপক প্রচারের ফলে কৃষকরা এই প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক লাভবান হচ্ছে।’

খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে কৃষিতে ভূগর্ভস্থ পানির ব্যবহার নূন্যতম পর্যায়ে নিয়ে আসতে হবে। এই পদ্ধতিতে ৪৮ লাখ হেক্টর জমিতে বোরো চাষ করে ২৪ লাখ টন অতিরিক্ত ধান উৎপাদন সম্ভব। বার্ষিক এই বাড়তি ধানের মূল্য দাঁড়াবে পাঁচ হাজার কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ ও ডিজেল খরচ সাশ্রয় হবে ৮০০ কোটি টাকার।

বিশ্বব্যাংকের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের নলেজ ম্যানেজমেন্ট ও কমিউনিকেশন বিশেষজ্ঞ ড. এম জি নিয়োগী এডব্লিউডি পদ্ধতিকে সহজ ও কার্যকর হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, কৃষকরা সাধারণত তিন হাজার থেকে চার হাজার লিটার ভূগর্ভস্থ পানি ব্যবহার করে এক কেজি বোরো ধান উৎপাদন করে। কিন্তু এডব্লিউডি পদ্ধতি ব্যবহার করলে এক্ষেত্রে পানির প্রয়োজন হবে মাত্র ১৫শ’ থেকে দুই হাজার লিটার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের