,

জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

news-image

জঙ্গি আস্তানা সন্দেহে নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট সিডিএল আবাসিক এলাকার এক নম্বর সড়কে অবিস্থিত একটি বাড়ি ও ইশান মহাজন সড়কে অবস্থিত আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার বিকেল চারটা থেকে সোয়াত, বোমা নিস্ক্রিয়করণ দলসহ পুলিশের দেড়শ’র উপর সদস্য ঘটনাস্থলে উপস্থিথ থেকে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখানে একটি জঙ্গি আস্তানা আছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাতে এসেছি।’

এর আগে বুধবার (১৫ মার্চ) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার লামারবাজার আমিরাবাদের সাধন কুটির থেকে এক নারীসহ দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ রোডের চৌধুরীপাড়ার প্রেমতলা এলাকার ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। বুধবার বিকেল তিনটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছায়ানীড় ভবনে ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ চালায় আইনশৃঙ্খলা বাহিনী।  ২০ ঘণ্টার এ অভিযানে ২০ জন জিম্মিকে উদ্ধার করা হয়।  এছাড়া চার জঙ্গিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।  অভিযানে দুই পুলিশ সদস্য আহত হন।

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি