,

৯০ দিনের মধ্যে অবৈধদের সৌদি ছাড়তে হবে

news-image

কোনো দণ্ড ছাড়াই আবাসন ও শ্রম আইন ভঙ্গকারীদের সৌদি আরব ছাড়তে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির সরকার। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এ নেশন উইদাউট ভায়োলেশন’ কর্মসূচির পর এ ঘোষণা দেয়া হয়েছে।

সৌদি উপ-প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আইনভঙ্গকারীদেরকে ৯০ দিনের ক্ষমার সুযোগের সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আগামী ২৯ মার্চ থেকে এই ঘোষণা কার্যকর শুরু হবে।

তিনি বলেছেন, বসবাসের অনুমতি ছাড়া অবস্থান, কর্মরত শ্রমিক ও অবৈধ অনুপ্রবেশকারীরা এই ক্ষমার সুযোগ নিয়ে সৌদি ত্যাগ করতে পারবেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দেশ করতে ইচ্ছুক তাদের জন্য সব ধরনের পদ্ধতি সহজ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি এই উপ-যুবরাজ। এছাড়া অবৈধদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্ক বলেছেন, ১৯ সরকারি সংস্থা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। অন্যান্য ভিসার মেয়াদ শেষ, হজ ও ওমরাহ সম্পন্নের পর যারা এখনো দেশটিতে রয়েছেন তাদের জন্য এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির পাসপোর্ট ও অভিবাসন বিভাগের পরিচালকের দফতর আইনভঙ্গকারীদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

আল তুর্কি বলেছেন, যাদের পরিচয়পত্র নেই অথবা হজ ভিসার মেয়াদ শেষের পর যারা এখনো সৌদিতে অবস্থান করছেন তারা অবশ্যই নিকটস্থ পাসপোর্ট বিভাগের কার্যালয়ে গিয়ে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করবেন।

অবৈধভাবে কর্মরত, আবাসনের অনুমতি ছাড়া বসবাসকারী অথবা আত্মগোপনে থাকা শ্রমিকদেরকে কাজ না দিতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আল তুর্কি। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের পরে যারা সৌদিতে অবস্থান করবেন তাদের বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিন বছর আগে একই ধরনের কর্মসূচির মাধ্যমে সৌদিতে বসবাসকারী অন্তত ২৫ লাখ অবৈধ শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

সূত্র : আরব নিউজ, সৌদি গ্যাজেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে