,

বাঞ্ছারামপুরে নির্বাচনী আমেজ : ২ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেন ৮ প্রার্থী

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলার আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য যথা ক্রমে আইয়ুবপুর ও দরিয়াদৌলত ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে লড়াইয়ের জন্য আজ সোমবার উপজেলা নির্বাচনের কমিশন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮ জন।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান বেলা ৩ টা পর্যন্ত আমার এখানে আইয়ুবপুর ইউনিয়ন থেকে ২ জন এবং দরিয়াদৌলত ইউনিয়ন থেকে ৬ জন সহ মোট ৮ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এ ছাড়া ছলিমাবাদ থেকে ১ জন মেম্বার পদপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ এবং প্রতিক বরাদ্ধ হবে ২৯ মার্চ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ২৯ মার্চের আগে কোন প্রার্থী প্রচারণা ও প্রতীক ব্যবহার করতে পারবেন না। ফেসবুক বা কোন ধরনের প্রচার মাধ্যমে যদি প্রার্থী ভোট প্রর্থনা ও প্রতিক ব্যবহার করেন ত বে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রার্থী কোন ভাবেই ভোট প্রর্থনা করতে পারবেন না।
খোজ নিয়ে জানা গেছে আজ দরিয়াদৌলত ইউনিয়ন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম রিপন, বাংলাদেশ জাতীয়তা বাদী দল, (বি,এন,পি) থেকে মোঃ হানিফ মিয়া এবং স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে মোঃ লোকমান হোসেন, মোঃ আব্দুল খালেক, মোঃ আমির হোসেন ও নূর মোহাম্মদ চেয়ারম্যান পদে প্রার্থীতা জমা দেন। আইয়ুবপুর ইউনিয়ন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, আওয়ামীলীগের মোঃ নজরুল ইসলাম, বি,এন,পির মোঃ মনির হোসেন ও সতন্ত্র্য আঃ হক।
উপজেলা নির্বাচন কমিশন জানায়, আগামী ১৬ এপ্রিল একই সাথে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে সদস্য পদে ও সদর উপজেলা উত্তর আসনে ইউপি সদস্য পদে পুনঃ ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে আজ গোটা উপজেলায় বিরাজ করছে জম জমাট নির্বাচনী আমেজ।
সকাল ১০ টা থেকেই বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন প্রার্থী তাদের কর্মী সর্মথকদের সাথে নিয়ে উপজেলা সদরের নির্বাচন কর্যালয়ে ভীড় করতে দেখা যায়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে স্বস্ব প্রার্থীরা ঢোল-বাদ্যি বাজিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে