বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর দুটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-মোকতাদির চৌধুরী এমপি

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দিতে এবং বিজয়নগর উপজেলার চান্দুরায় দুটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি। গতকাল রোববার বিকালে তিনি পৌর এলাকার শিমরাইলকান্দিতে ৫০০ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, সংরক্ষন ও চলাচল কর্মকর্তা মঈনুল হোসেন প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মোকতাদির চৌধুরী বলেন, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের সেবা করে যাব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খাদ্য, বিদুৎ ও জনবান্ধব সরকার। খাদ্য গুদামটি নির্মিত হলে এলাকার কৃষকরা সুবিধা পাবেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে গুদামটি নির্মান কাজ বাস্তবায়িত হচ্ছে। এর নির্মান কাজ বাস্তবায়ন করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। এর আগে সকালে মোকতাদির চৌধুরী এমপি বিজয়নগর উপজেলার চান্দুরায় ১০০০ মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু