,

বাদীকে আসামী বানিয়ে কারাগারে প্রেরন হাইকোর্টে রিট : বিচারক ও বেঞ্জসহকারীকে শো-কজ

news-image

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : মামলার বাদীকে আসামী বানিয়ে কারাগারে প্রেরন করায় মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেছেন ব্রাহ্মনবাড়িয়ার এক ব্যাবসায়ী। মহামান্য হাই কোর্টে রিট পিটিশনকারী হাবিবুর রহমান বাবুল ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক, নাজমুন নাহার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩য় আদালত ব্রাহ্মণবাড়িয়া, রাজু চৌধুরী, বেঞ্চ সহকারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটর্, ব্রাহ্মণবাড়িয়া, জসিমউদ্দিন ফয়সল, গ্রাম নিব্রা, কসবা, পলাতক ব্রাহ্মণবাড়িয়াকে বিবাদী করেছেন।
মহামান্য হাইকোর্ট বাদীকে মিথ্যা দন্ড পরোয়ানা প্রদর্শন কেন বে আইনি এবং অকার্যকর, তাকে কেন পর্যাপ্ত ক্ষতি পূরন দেয়া হবে না, ২ ও ৩ নং বিবাদীকে স্বপদে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষনা করা হবে না মর্মে কারন দর্শাতে বলা হয়। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ সময় মাননীয় বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি মোহাম্মদউল্লাহ উপস্থিত ছিলেন।
জানাযায়, প্রতারণার মামলায় বিজ্ঞ আদালত আসামীকে এক বছরের সাজা দেয়। আদেশনামায় বাদীর নাম চলে আসে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের আদেশে কারাগারে পাঠায়। বাদী ও তার আইনজীবীরা আদালতকে জানায় তিনি মামলার বাদী। মাননীয় আদালত তাকে কারাগারে পাঠায়। পর দিন তিনি মুক্তিপান। রিট দায়ের করার পর ১২/৩/২০১৭ইং মহামান্য হাইকোর্ট বিবাদীকে শোকজ করে। ঐ ব্যবসায়ী ক্যান্সার, ডায়বেটিক, প্রেসার, ও হার্টের অসুখে ভুগছেন দীর্ঘদিন ধরে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা