,

ঐশ্বর্যের বাবার মৃত্যুতে পাশে দাঁড়াল গোটা বলিউড

news-image

 

বিনোদন ডেস্ক : মারা গেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই৷ শনিবার বিকেলে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণরাজ। জানা গিয়েছে, অসুস্থতার কারণে গত দু সপ্তাহ ধরে নাকি হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। প্রথমে তাঁকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে।
জানা গিয়েছে, প্রাক্তন আর্মি বায়োলজিস্ট কৃষ্ণরাজ বহুদিন ধরেই লিমফ্যাটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এদিন হাসপাতালে ঐশ্বর্য-র সঙ্গে স্বামী অভিষেক বচ্চন এবং বিগ-বি অমিতাভ বচ্চনও উপস্থিত ছিলেন। ঐশ্বর্যের বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গোটা বলিউড। এমনকী বচ্চন পরিবারের সঙ্গে দেখা করতে আসেন অভিনেতা রনধীর কাপুর, কুনাল কাপুর, পরিচালক সঞ্জয় লীলা বানশালি এবং আরও অনেক বলিউড তারকা। আসেন সস্ত্রীক অনিল আম্বানিও। রাতের দিকে ভিলে পার্লের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় কৃষ্ণরাজের। সেখানে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খানও।

মেয়ে ঐশ্বর্য ছাড়াও কৃ্ষ্ণরাজের পরিবারে রয়েছে স্ত্রী বৃন্দা ও এক ছেলে আদিত্য। আদিত্য মার্চেন্ট নেভিতে কর্মরত।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড