,

‘কপিলের ব্যবহার খারাপ’, তাই শো ছাড়ছেন ‘গুত্থি’?

news-image

বিনোদন ডেস্ক :আগেও এই অভিযোগ উঠেছিল কপিল শর্মার বিরুদ্ধে। সেবার কোনওভাবে বিষয়টি ধামাচাপা দেওয়া গেলেও এবার বোধহয় তা আর সম্ভব নয়। ফের সুনীল ‘গুত্থি’ গ্রোভারকে হেনস্তার অভিযোগ উঠল কপিলের বিরুদ্ধে। শোনা যাচ্ছে, এই ঘটনার পর সুনীল নাকি আর ‘কমেডি নাইটস উইথ কপিল’ শোয়ে ফিরতে চাইছেন না।
অভিযোগ, গত সপ্তাহেই অষ্ট্রেলিয়া থেকে ভারতে ফেরার পথে বিমানে সহকর্মী সুনীলের সঙ্গে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেন কপিল। তাঁর গলার স্বর এতোটাই চড়া ছিল, বিমানের বাকি যাত্রীরাও স্তম্ভিত হয়ে যান। সেই ঝামেলা রেশ চলছিলই। এরই মধ্যে আবার মদ্যপ অবস্থায় কপিল সুনীলের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। কপিল নাকি বারবার সুনীলকে হেয় করে বলেন, এই কমেডি শোয়ের সব টিআরপি তাঁর জন্যই। কপিলই এই শোয়ের ইউএসপি। কপিলই সুনীলকে এই প্ল্যাটফর্ম দিয়েছে বলে একাধিকবার অপমান করেছে বলে সূত্রের খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বারবার কপিলের এই হেনস্তা মেনে নিতে পারছেন না সুনীল। তাই শো ছাড়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। ১৮ এবং ১৯ মার্চের যে স্লট তা ইতিমধ্যেই রেকর্ড করা হয়ে গিয়েছে। তবে কী এরপর থেকে সত্যিই ‘কমেডি নাইটস উইথ কপিল’-এ দেখা যাবে না গুত্থিকে? উঠছে প্রশ্ন!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের