,

গানে ব্যর্থ তাপসী-অক্ষয় (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : আগামী ৩১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরানার সিনেমা ‘নাম শাবানা’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে দর্শকদের মনে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নানারকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ইতিমধ্যে সিনেমাটির প্রমো এবং ট্রেইলার দর্শকদের মনে উচ্চাশা তৈরি করেছে। কিন্তু এ সিনেমার গানগুলো তেমন বাজিমাত করতে পারেনি। পরিচালক শিভাম নায়ার যেমন ধারণা করেছিলেন ঠিক ততটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি গানগুলো।

আজ রোববার (১৯ মার্চ) দিল্লিতে সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে ‘দিল হুয়া বেশরম’ শিরোনামে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। এসময় অক্ষয় কুমার, তাপসী পান্নুসহ সিনেমাটির শীর্ষ অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

গানটি যদিও দর্শকদের নাচাতে সক্ষম কিন্তু গানের ভিডিওতে তেমন কোনো মসলা যোগ করতে পারেননি নির্মাতা। যা দর্শকদের মন আন্দোলিত করতে পারে।

শাবানা নামের একজন সাধারণ মেয়ে কিভাবে একজন ভারতীয় গুপ্তচরে পরিণত হয়, তা নিয়েই গড়ে উঠেছে এই সিনেমার গল্প। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু।

অক্ষয় কুমার, তাপসী পান্নু ছাড়াও ‘নাম শাবানা’ সিনেমায় আরো অভিনয় করেছেন, অনুপম খের, মনোজ বাজপেয়ীসহ অনেকে। দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান চলচ্চিত্রটিতে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের